ছবি:নিজস্ব
আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা ওসমানীনগর থানায় অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে থানার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আশরাফুজ্জামান পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ মোনায়েম মিয়া আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এসময় বক্তারা বলেন, দুর্গোৎসবকে ঘিরে সারা দেশের মতো ওসমানীনগরেও বিপুল সংখ্যক মানুষ পূজামণ্ডপে সমবেত হবেন। এজন্য পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণসহ নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পূজা পরিষদের সাভাপতি সত্যেন্দ্র কুমার পাল সাধারণ সম্পাদক শংকর লাল সেন উপজেলা প্রেসক্লাবে সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / সুলতানা




