ছবি: নিজস্ব
সিলেটের ওসমানীনগর উপজেলায় নবগঠিত ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীসহ মোট ছয়জন সদস্য তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার ১২ সেপ্টেম্বর এই ৬ সদস্য একসাথে প্রেসক্লাব থেকে পদত্যাগ করেন
সভাপতি শরীফ আহমদ চৌধুরী তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে, প্রেসক্লাবের কিছু সংখ্যক সদস্য ক্লাবের নিয়ম বহির্ভূত কার্যক্রমে সম্পৃক্ত থাকায় এবং বিভিন্ন বিষয়ে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার কারণে তিনি সভাপতি পদসহ সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সভাপতির পদত্যাগের পরপরই আরও পাঁচজন সদস্য ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে প্রেসক্লাব থেকে পদত্যাগ করেন। তারা হলেন—সিনিয়র সহ-সভাপতি মলয় চক্রবর্তী, ১নং কার্যনির্বাহী সদস্য ফয়সাল আহমদ, কার্যনির্বাহী সদস্য সাহাব উদ্দিন শাহিন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন, প্রচার সম্পাদক সঞ্জব আলী।
পদত্যাগ করা ক্লাবের এই ৬ সদস্য জানিয়েছেন বর্তমানে ওসমানীনগর প্রেসক্লাবের সাথে তাদের আর কোন সম্পর্ক নেই,এবং ভবিষ্যতে এই সংগঠনের কোন প্রকার দায় দায়িত্ব তারা বহন করবেন না।
জৈন্তাবার্তা / মনোয়ার




