মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০৮:১৯:৫৫ অপরাহ্ন

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল প্রকাশ করা হবে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় মাধবপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মো: শাহীন মিয়া,  নির্বাচন কমিশনার আনিসুর রহমান ও জালাল উদ্দিন লস্কর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের জন্য মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা জমাকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই/প্রত্যাহার অনুষ্ঠিত হবে।

একইদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।২০ সেপ্টেম্বর  সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং  ভোটগণনা শেষে ফলাফল প্রকাশিত হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, “ মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরপেক্ষভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব।” এদিকে, নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার