সিলেটসহ ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৫ PM

সিলেটসহ ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ০১:২০:২০ PM

সিলেটসহ ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা

প্রতীকী ছবি


সিলেটসহ দেশের ছয়টি বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধস হতে পারে।

রোববার (১৪ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। এ ছাড়া ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

জৈন্তা বার্তা/আরআর