টি-টোয়েন্টিতে বিরল লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ AM

টি-টোয়েন্টিতে বিরল লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ০২:৩৫:৪৯ PM

টি-টোয়েন্টিতে বিরল লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ

ছবি : সংগৃহীত


শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারে এশিয়া কাপের সুপার ফোরের পথে জটিল সমীকরণের সামনে দাঁড়িয়েছে বাংলাদেশ। শুধু জিতলেই হবে না, পরের ম্যাচে অন্য ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে লিটন দাসের দলকে।

তবে গতকাল শনিবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ে পড়েই টাইগাররা গড়েছে এক বিব্রতকর রেকর্ড—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শূন্য রানে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ।

ব্যাটিং-বান্ধব উইকেট হিসেবেই পরিচিত আবুধাবির এই মাঠ। কিন্তু এমন উইকেটেই শুরুতে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে বোল্ড হন তানজিদ হাসান তামিম। নুয়ান থুসারার সুইংয়ে বিভ্রান্ত হয়ে স্টাম্প ভাঙান তিনি। সেই ওভারটিও মেডেন হয়।

পরের ওভারেও একই গল্প। দুষ্মন্ত চামিরার করা দ্বিতীয় ওভারে প্রথম তিন বল ডট খেলার পর পারভেজ হোসেন ইমন ক্যাচ তুলে দেন উইকেটকিপারের হাতে। তখনো রানের খাতা খোলেনি বাংলাদেশ। ফলে বিশ্বক্রিকেটে প্রথমবারের মতো দুই পরপর মেডেন ওভারে দুটি উইকেট হারানোর নজির গড়ে বসে টাইগাররা।

এর আগে পূর্ণ সদস্য দলের ক্রিকেটে আটবার শূন্য রানে দুই উইকেট পড়েছিল, তবে দুই ওভারে মেডেনের সঙ্গে এমনটা ঘটেনি। জিম্বাবুয়ে ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওভার মেডেন খেললেও হারিয়েছিল কেবল একটি উইকেট।

বাংলাদেশের ইনিংস তখন ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ধসে পড়েছিল। শেষ পর্যন্ত শামীম পাটোয়ারী (৪২) ও জাকের আলি (৪১*) দলকে লজ্জার গহ্বর থেকে কিছুটা টেনে তুললেও ১৩৯ রানের বেশি উঠতে পারেনি। জবাবে শ্রীলঙ্কা ১৪.৪ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়।

চলতি বছরের শুরুতে পাকিস্তানও নিউজিল্যান্ডের বিপক্ষে এমন বিব্রতকর অবস্থায় পড়েছিল। ক্রাইস্টচার্চে প্রথম ওভারে মেডেন উইকেট দেওয়ার পর দ্বিতীয় ওভারের শেষ বলে একটি সিঙ্গেল নিয়ে তারা রেকর্ড এড়ালেও নাম লিখিয়েছিল লজ্জার তালিকায়।

এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত প্রথম দুই ওভার মেডেন হওয়ার রেকর্ড মাত্র ৬টি ম্যাচে ঘটেছে। ২০১০ সালের পর আবারও সেই তালিকায় নাম লেখাল বাংলাদেশ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ