সাদাপাথর লুটপাট: গ্রে প্তা র বি'এন'পি নেতা সাহাব উদ্দিন কা*রাগারে
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৫ PM

সাদাপাথর লুটপাট: গ্রে প্তা র বি'এন'পি নেতা সাহাব উদ্দিন কা*রাগারে

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ০৯:০০:৩০ PM

সাদাপাথর লুটপাট: গ্রে প্তা র বি'এন'পি নেতা সাহাব উদ্দিন কা*রাগারে

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে নির্বিচারে লুটপাটের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাহাব উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭ এর বিচারক ধ্রæব জ্যোতি পাল এই আদেশ দেন। এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। তবে এ দিন শুনানি হয়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক (কোর্ট) মো. জামশেদ আলম বলেন, বিচারক রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন নি। মামলার নথি আদালতে উপস্থাপন করা হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাতে সাহা উদ্দিনকে সিলেট নগরীর কুমারপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৯। এরপর রাতেই তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে সাদাপাথর লুট ছাড়াও ৭টি মামলা রয়েছে।

সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। সাদাপাথর লুটপাটে নাম আসায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গত ১১ আগস্ট তাঁর সকল দলীয় পদ স্থগিত করে বিএনপি।

জানা গেছে, সাহাব উদ্দিন ভোলাগঞ্জ পাথর আমদানিকারক সংগঠনের নেতা। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তাঁর নেতৃত্বে একটি চক্র ভোলাগঞ্জে ব্যাপক লুটপাট চালায়। তাঁর বিরুদ্ধে ভোলাগঞ্জ মহাসড়কের পাশের রিসোর্ট ও রোপওয়ে বাঙ্কারে হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়াও ভোলাগঞ্জ শুল্কস্টেশন এলাকার সরকারি সরকারি জমি দখল, পাথরমহালের জমি ভাড়া দেওয়াসহ তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার