ভ্যালেন্সিয়ার জালে বার্সেলোনার গোল উৎসব
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ AM

ভ্যালেন্সিয়ার জালে বার্সেলোনার গোল উৎসব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৫ ০১:০৬:৩৩ PM

ভ্যালেন্সিয়ার জালে বার্সেলোনার গোল উৎসব

ছবি : সংগৃহীত


লা লিগায় মৌসুমের প্রথম হোম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। মাত্র ৬ হাজার দর্শকের সামনে খেলতে নেমেও কাতালানরা ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে। ফেরমিন লোপেজ, রাফিনিয়া ও রবার্ট লেভানদোস্কি— তিনজনই করেছেন জোড়া গোল। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে তারা দুই পয়েন্টে পিছিয়ে।

স্টেডিয়ামের অভাবেও খেলায় কোনো ঘাটতি রাখেনি দল। ন্যু ক্যাম্প সংস্কারের কাজ পিছিয়ে যাওয়া আর লুইস কম্পানিস স্টেডিয়ামের খারাপ মাঠের কারণে বার্সাকে নামতে হয়েছে মাত্র ৬ হাজার আসনের ইয়ুহান ক্রুইফ স্টেডিয়ামে। বিশেষ অনুমতি নিয়ে এই ম্যাচ খেলে কাতালানরা।

প্রথমার্ধে ফেরান তরেসের সহায়তায় লোপেজ গোল করলেও আসল দাপট দেখা যায় বিরতির পর। বদলি নামা রাফিনিয়া ঝলক দেখান দুর্দান্ত ভলিতে। পরক্ষণেই লোপেজ করেন তার দ্বিতীয় গোল। এরপর রাফিনিয়াও পূর্ণ করেন নিজের জোড়া গোল। শেষদিকে নামা লেভানদোস্কি সময় নষ্ট না করে পরপর দুই গোল করে দলের অর্ধডজন গোল পূর্ণ করেন।

ম্যাচ শেষে কোচ হান্সি ফ্লিক বলেন, ‘শুরু থেকেই আমরা আক্রমণাত্মক খেলেছি। লোপেজ, রাফিনিয়া, লেভানদোস্কি—সবাই দারুণ ছিল। দলে এত ভালো খেলোয়াড় থাকা আমার জন্য বাড়তি আনন্দ।’

এই হারে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে নেমে গেছে ভ্যালেন্সিয়া।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ