বাংলাদেশের সামনে এখনো সেমিফাইনালের সুযোগ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৯ AM

বাংলাদেশের সামনে এখনো সেমিফাইনালের সুযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৩ ০৫:৩৭:২৫ AM

বাংলাদেশের সামনে এখনো সেমিফাইনালের সুযোগ

বাংলাদেশ ক্রিকেট দল। ফইল ছবি


এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলে ফেলেছে সবকটি দল। ১০ দলের বিশ্বকাপ। সবগুলো ম্যাচে জয় পেয়েছে দুটি দল- গতবারের রানার আপ নিউজিল্যান্ড এবং স্বাগতিক ভারত। প্রত্যেক দলই অন্তত একটি করে ম্যাচ জিতেছে। 

গত রাতে প্রোটিয়াদের বিপক্ষে ইংল্যান্ডের হারে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। চার ম্যাচের একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানদের নেট রানরেট -০.৭৮৪। এখান থেকে নিজেদের কাজটুকু করলেই সেমিফাইনালে ওঠার একটা ভালো সম্ভাবনা থাকবে টাইগারদের। সেটা হল, বাংলাদেশের বাকী সব ম্যাচ জিততে হবে। 

যদিও বাংলাদেশ ক্রিকেট দল এখন পর্যন্ত সন্তুষ্ট হওয়ার মতো ক্রিকেট খেলতে পারেনি। পাওয়ার প্লেতে উইকেট নেয়ার ক্ষেত্রে নিচের দিকে অবস্থান করছে বাংলাদেশ। মিডল অর্ডার একেবারেই পারফর্ম করতে পারছে না। সেই সঙ্গে যোগ হয়েছে সাকিব আল হাসানের চোট এবং তাসকিনের ইনজুরির খবর। টুর্নামেন্টের অন্তিম ম্যাচগুলো এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাংলাদেশের জন্য রয়েছে কঠিন তিনটি দল - দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। এর বাইরে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষেও ম্যাচ রয়েছে।

পয়েন্ট টেবিল পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের এখন যা অবস্থান, তাতে সেমিফাইনালের আশা এখনো শেষ হয়ে যায়নি। তবে, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে এখন পর্যন্ত যে ধরনের ব্যাটিং ও বোলিং প্রদর্শনী দেখাচ্ছে তাতে করে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জয় পাওয়া বেশ কঠিনই হবে।

ডিডি



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক