পীরগাছায় পদ্মরাগের ৬ ব গি লা ই ন চ্যু ত, যোগাযোগ বন্ধ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ AM

পীরগাছায় পদ্মরাগের ৬ ব গি লা ই ন চ্যু ত, যোগাযোগ বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ০৪:০৩:১৩ PM

পীরগাছায় পদ্মরাগের ৬ ব গি লা ই ন চ্যু ত, যোগাযোগ বন্ধ

ফাইল ফটো


রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট-সান্তাহার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আজ মঙ্গলবার দুপুরে পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।বিভিন্ন সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং এর জন্য পীরগাছা রেলস্টেশনে ২নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে সেটি লালমনিরহাটের উদ্দেশে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় একটি পয়েট ভেঙে গিয়ে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার পর সেখানে উৎসুক জনতা ভীড় করছে।এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, তিনি এখন বাইরে আছেন। এ বিষয়ে আপাতত কিছু বলতে পারছেন না।

তবে বর্তমানে যিনি দায়িত্বে আছেন, তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন, ফ্রি হয়ে ফোন দেবেন বলে এই প্রতিবেদককে জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ