সুপার ফোরে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ AM

সুপার ফোরে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ০১:৩১:৪১ PM

সুপার ফোরে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

ছবি : সংগৃহীত


আফগানিস্তানের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে কোনরকম জয়টা নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ দল। ওই জয় ছোট্ট হলেও এশিয়া কাপের বড় মঞ্চ সুপার ফোরে উঠে গেছেন লিটন দাসরা। তবে আফগানদের বিপক্ষে একাদশ গড়ায় ‘ভুল’ পথেই হেঁটেছিল বাংলাদেশ।

একাদশে আনা একাধিক পরিবর্তনের মধ্যে ওপেনিংয়ে পারভেজ ইমনের জায়গায় ঢুকেছিলেন সাইফ হাসান। তাকে পঞ্চম বোলার হিসেবেও বিবেচনা করা হয়েছিল। তানজিম সাকিবের জায়গায় খেলানো হয়েছিল নাসুম আহমেদকে। যেটা দারুণ কার্যকর হয়েছিল।

এছাড়া স্পিন অলরাউন্ডার শেখ মাহেদীকে বেঞ্চ করে নুরুল হাসান সোহানকে রাখা হয়েছিল একাদশে। ব্যাটার বাড়িয়ে পার্টটাইম দুই বোলারকে চার ওভার হাত ঘোরানোর দায়িত্ব দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। যা বিপাকেই ফেলেছিল দলকে।

শ্রীলঙ্কার বিপক্ষে আজ দুবাই স্টেডিয়ামে ওই ভুল নিশ্চয় করতে চাইবে না বাংলাদেশ দল। শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে পাঁচজন বাঁ-হাতি ব্যাটার থাকায় ডানহাতি অফ স্পিনার শেখ মাহেদী একাদশে ঢুকতে পারেন। সেক্ষেত্রে সোহানকে আবার বেঞ্চে বসতে হতে পারে।

দুবাইয়ের উইকেটে স্পিন দারুণ কার্যকর হচ্ছে। বাংলাদেশ তাই তিন নিয়মিত স্পিনার শেখ মাহেদী, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনকে নিয়ে খেলতে পারে। পেস আক্রমণে থাকতে পারেন মুস্তাফিজ ও তাসকিন। ওপেনিংয়ে সাইফ হাসানকে রেখে দেওয়া হতে পারে। যাতে দলের দরকারে এক দুই-ওভার হাত ঘুরাতে পারেন তিনি।

শ্রীলঙ্কার একাদশে এক পরিবর্তন অবধারিত। বাবা মারা যাওয়ায় দেশে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে পেসার মহেশ থিকসানাকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাইফ হাসান, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা, মহেশ থিকসানা।   

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ