হবিগঞ্জে ৯৯ বোতল ফে*নসিডিলসহ যুবক আ*টক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

হবিগঞ্জে ৯৯ বোতল ফে*নসিডিলসহ যুবক আ*টক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ০২:০৬:০৯ অপরাহ্ন

হবিগঞ্জে ৯৯ বোতল ফে*নসিডিলসহ যুবক আ*টক


হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর থেকে ৯৯ বোতল ফেনসিডিলসহ ১ যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে ১০নং লস্করপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লস্করপুর রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত বযুবকের নাম মো. রাসেল মিয়া (২৭)। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চর গোবিন্দপুর এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে 

জানা যায়, র‌্যাব-৯, সদর কোম্পানি এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট- ঢাকা মহাসড়কের হবিগঞ্জ জেলার সদর থানাধীন ১০নং লস্করপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লস্করপুর রেলক্রসিং থেকে ২০০ মিটার দক্ষিণে রাস্তার পূর্ব পাশে পাকা রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনা করে সিলেট থেকে আসা নীল রঙের এপাচি নম্বরবিহীন একটি মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দিলে মোটরসাইকেলটিতে থাকা রাসেল কৌশলে পালানোর চেষ্টা করেন। তখন তাকে আটক করা হয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসার স্থানে সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে তল্লাশি করে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‌পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার