জোড়া গোলে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ AM

জোড়া গোলে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ১২:৩৮:২৯ PM

জোড়া গোলে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

ছবি : সংগৃহীত


লিওনেল মেসি দুর্দান্ত নৈপুণ্যে দুই গোল এবং একটি অ্যাসিস্ট উপহার দিয়ে ইন্টার মায়ামিকে ৩-২ ব্যবধানে জয়ের পথ দেখালেন ডিসি ইউনাইটেডের বিপক্ষে। এই জোড়া গোলের মাধ্যমে মেসির গোল সংখ্যা দাঁড়াল ২২-এ, যা তাকে এমএলএস গোল্ডেন বুট তালিকার শীর্ষে তুলেছে।

বাংলাদেশ সময় রবিবার ভোরে মায়ামির হয়ে প্রথম গোল করেন তাদেও আলেন্দে। পরের দুই গোল আসে মেসির পা থেকে।

এর ফলে জুলাইয়ের মাঝামাঝি টানা তিন ম্যাচ জয়ের পর প্রথমবারের মতো আবারও লিগে টানা দ্বিতীয় জয় পেল ডেভিড বেকহ্যামের ক্লাব। ৫২ পয়েন্ট নিয়ে ইন্টার মায়ামি এখন ইস্টার্ন কনফারেন্স টেবিলের পঞ্চম স্থানে।

ডিসির হয়ে ক্রিশ্চিয়ান বেনটেকে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন। বদলি হিসেবে নেমে ম্যাচের শেষদিকে জ্যাকব মুরেল ব্যবধান কমালেও মেসির নৈপুণ্যে জয় ধরে রাখে ইন্টার মায়ামি।

মেসির প্রথম গোল আসে ৬৬তম মিনিটে। জর্দি আলবার নিখুঁত পাসে বল পেয়ে ঘুরে দাঁড়িয়ে শান্ত ভঙ্গিতে জালে পাঠান আর্জেন্টাইন তারকা। এরপর ৮৫তম মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে ড্রিবল করে দুর্দান্ত এক শটে দ্বিতীয় গোল করেন মেসি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ