মাধবপুরে ভা*রতীয় সিরাপসহ আ*টক ১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

মাধবপুরে ভা*রতীয় সিরাপসহ আ*টক ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ০১:৪২:০৩ অপরাহ্ন

মাধবপুরে ভা*রতীয় সিরাপসহ আ*টক ১


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে ১৫০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ মো. সৈকত নামের একজনকে আটক করেছে র‍্যাব। আটক সৈকত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মদনপুরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

র‍্যাব-৯, সিপিসি ৩ হবিগঞ্জের একটি টিম সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আল আমিন হোটেলের কাছে অভিযান চালালে মো. সৈকত কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র‍্যাব তাকে আটক করে তার সাথে থাকা একটি বস্তা থেকে ১৫০ বোতল ইস্কফ সিরাপ উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত মাদক ব্যবসার সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার