আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ১২:৪৪:২৬ অপরাহ্ন

আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

ছবি : সংগৃহীত


এশিয়া কাপের আসরে ভারত ও বাংলাদেশের লড়াই মানেই আলাদা উত্তেজনা। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আবারও দুই দল নামছে মাঠে।

সুপার ফোরের এই লড়াইয়ে ভারত চাইবে টানা জয়ের ধারা ধরে রাখতে, বাংলাদেশ চাইছে নিজেদের সেরাটা দিয়ে চমক দেখাতে।

ভারত সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের জোয়ারে ভাসছে। অভিষেক শর্মা ও শুবমান গিলের ব্যাটে ভর করে তারা গড়েছিল টুর্নামেন্টের প্রথম শতরান পার্টনারশিপ। সেই ম্যাচে সূর্যকুমার যাদবও খেলেছেন দায়িত্বশীল ইনিংস, যিনি ভারতের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করে তুলেছেন।

এই তিন ব্যাটার আগামীকালও ভারতের ব্যাটিং শক্তির মূল ভরসা। বিশেষ করে স্পিন আক্রমণের বিপক্ষে তাদের পারফরম্যান্স ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে।

বাংলাদেশের মূল পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে স্পিন আক্রমণকে ঘিরে। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন এই এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে আছেন, তার সঙ্গে থাকবেন অভিজ্ঞ অফস্পিনার মেহেদী হাসান। মিডল ওভারে এই দুজন যদি ভারতীয় ব্যাটারদের চাপে রাখতে পারেন, তবে টাইগারদের জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।

এছাড়া মোস্তাফিজুর রহমানও দলের অন্যতম ভরসা। তার কাটার ও ডেথ ওভারের বোলিং ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে বড় অস্ত্র হয়ে উঠতে পারে।

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত ও বাংলাদেশের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস একেবারেই ভারতের পক্ষে। ১৭ ম্যাচের মধ্যে ভারত জয় পেয়েছে ১৬টিতে, বাংলাদেশ জিততে পেরেছে মাত্র একবার। এই পরিসংখ্যান দেখলে ভারতকেই নিঃসন্দেহে ফেভারিট বলা যায়। তবে ক্রিকেটের অনিশ্চয়তা সবসময়ই ম্যাচে নতুন মাত্রা যোগ করে। বাংলাদেশও এর আগে একাধিকবার বড় দলের বিপক্ষে চমক দেখিয়েছে।

বাংলাদেশ যদি টসে জিতে আগে বোলিং নিতে পারে, তবে ভারতের রান ১৫০–১৬০ রানের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবে। সেটিই হবে টাইগারদের সবচেয়ে বড় সুযোগ। অন্যদিকে, ভারত চাইবে টপ অর্ডারের আগ্রাসী ব্যাটিং দিয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিতে। পাকিস্তানের বিপক্ষে যেভাবে তারা প্রথম ওভার থেকেই আধিপত্য দেখিয়েছিল, বাংলাদেশকেও তেমন পরিস্থিতিতে ফেলতে চাইবে তারা।

আজকের ম্যাচে ফেবারিট হিসেবে ভারত এগিয়ে ঠিকই, তবে বাংলাদেশের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। স্পিন আক্রমণ যদি জ্বলে ওঠে আর ব্যাটাররা দায়িত্বশীলভাবে খেলতে পারেন, তবে টাইগাররা চমক উপহার দিতে পারে। অন্যদিকে ভারতের ব্যাটিং লাইনআপ যদি আবারও ঝলক দেখায়, তবে তাদের জয়রথ থামানো কঠিন হয়ে যাবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ