জোড়া গোলে নতুন রেকর্ড গড়লেন মেসি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ AM

জোড়া গোলে নতুন রেকর্ড গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ০২:০৪:৫৯ PM

জোড়া গোলে নতুন রেকর্ড গড়লেন মেসি

ছবি : সংগৃহীত


চলতি মৌসুমেও মেসিকে দেখা যাচ্ছে চেনা উদযাপনে। আবারও জোড়া গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গোল করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন—লিওনেল মেসির জন্য এ আর নতুন কী! নিউইয়র্ক সফরেও জোড়া গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সঙ্গে করেছেন এক অ্যাসিস্ট। 

মেসির নৈপুণ্যে বৃহস্পতিবার সকালেও বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা নিউইয়র্ক সিটির বিপক্ষে তাদের মাঠ সিটি ফিল্ডে জিতেছে ৪-০ গোলে। 

এই জয়ে মেজর সকার লিগের (এমএলএস) প্লে-অফে উঠেছে মায়ামি। মেসিও করেছেন নতুন রেকর্ড। এমএলএস ইতিহাসে টানা দুই মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে অন্তত ৩৫ গোলে অবদান রাখলেন ৩৮ বছর বয়সী তারকা। 

মেসি তার গোল দুটি করেছেন ৭৪ ও ৮৬ মিনিটে। তার আগে ৪৩ মিনিটে তার পাস থেকে মায়ামির প্রথম গোলটি করেন তারই স্বদেশি বালতাসার রদ্রিগেজ। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় গোলটি করেন মেসির বন্ধু লুইস সুয়ারেজ। 

এ মৌসুমে শুধু ৩৫ গোলে অবদানই রাখেননি মেসি, ছুঁয়েছেন আরেকটি মাইলফলকও। এমএলএস ইতিহাসে এক মৌসুমে আট ম্যাচে একাধিক গোল করা চতুর্থ খেলোয়াড় তিনি।  

মায়ামির জার্সিতে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৭৬ ম্যাচে ৬৪। এ মৌসুমে এমএলএসে গোলদাতাদের তালিকাতেও শীর্ষে উঠে এলেন তিনি। ২৩ ম্যাচে মেসির গোল ২৪। 

এ নিয়ে টানা তিন ম্যাচে জালের দেখা ফেলেন মেসি। তার মধ্যে শেষ দুই ম্যাচে করেছেন জোড়া গোল। 

মেসির জাদুতে ছুটে চলা মায়ামিও এ মৌসুমে গোলের তালিকায় আছে শীর্ষে। মাসচেরানোর দল প্রতিপক্ষের জালে দিয়ে ৬৪ গোল। ৫৮ গোল নিয়ে এ তালিকার দুইয়ে অরল্যান্ডো। এ মৌসুমে এ পর্যন্ত সর্বোচ্চ ৬৪ গোল করেছে মায়ামি। ৫৮ গোল নিয়ে দুইয়ে অরল্যান্ডো সিটি। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ