৩ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

৩ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ০৮:১৫:১৪ অপরাহ্ন

৩ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন

ফাইল ছবি


জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। লঙ্কানদের সহজেই হারালেও ভারতের সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত হেরেছে টাইগাররা। তাই পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি অলিখিত সেমি ফাইনালে পরিণত হয়েছে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ভারত ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তানজিদ তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসান।

বাংলাদেশ একাদশ-

সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ-

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ