হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সং ঘ র্ষে আ হ ত ৩০
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সং ঘ র্ষে আ হ ত ৩০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৫ ০৩:৩৬:১৯ অপরাহ্ন

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সং ঘ র্ষে আ হ ত ৩০

সংগৃহিত


হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া দেয়া হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার মনতৈল গ্রামের ফরিদ মিয়া ও নোয়াব আলীর গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনতৈল এলাকার পঞ্চায়েত বাড়ির ফরিদ মিয়া ও পাশের বাড়ির নোয়াব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা ও গোষ্ঠীগত আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া জানান, ‘ওই এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি বলেন- অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার