সম্প্রীতি যেন নষ্ট না হয়, সেই চেষ্টা করবো: ডিএমপি কমিশনার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সম্প্রীতি যেন নষ্ট না হয়, সেই চেষ্টা করবো: ডিএমপি কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৫ ০৪:৫৮:৪০ অপরাহ্ন

সম্প্রীতি যেন নষ্ট না হয়, সেই চেষ্টা করবো: ডিএমপি কমিশনার

সংগৃহিত


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসাথে মিলেমিশে বাস করছি। এই সম্প্রীতি যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেই চেষ্টা করবো আমরা।

বুধবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীর পূজামন্ডপে এসে তিনি এসব কথা বলেন।

পূজা উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে এ সময় ডিএমপি কমিশনার আরও বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনও দুর্ঘটনা ছাড়াই পূজা চলছে। সরকারের নির্দেশনা, প্রত্যেকটি পূজামন্ডপে কমিটির দুইজন করে লোক যেন থাকে।

আগামীকাল বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের ক্ষেত্রেও সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি