বড়লেখায় ১৪৫ টি মন্ডপে দুর্গাপূজা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ AM

বড়লেখায় ১৪৫ টি মন্ডপে দুর্গাপূজা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৫ ১০:৪২:১০ PM

বড়লেখায় ১৪৫ টি মন্ডপে দুর্গাপূজা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন

ছবি: নিজস্ব


এ বছর মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১৪৫ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা উপজেলা প্রসাশন, পুলিশ প্রসাশন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট ও সংশ্লিষ্ট সকল ব্যক্তি,ও রাজনৈতিক দলসমূহের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা এক বিবৃতিতে জানান, পূজার সময় উপজেলা প্রসাশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনী শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন করতে প্রতিটি পূজা মন্ডপে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব আনসার ও স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক সমন্বিতভাবে দায়িত্ব পালনে সুন্দর, সুশৃঙ্খল ভাবে পূজা সম্পন্ন হয়েছে।

সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তি, সকল রাজনৈতিক দল সমূহের সহমর্মিতামূলক সহায়তার জন্য প্রশাসনের সক্রিয় ভূমিকা এবং সমন্বিত প্রচেষ্টায় এবারের পূজাকে শান্তিপূর্ণ ও নিরাপদ করেছে।

এছাড়া, বড়লেখায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞা জানান। এর মধ্যো রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ-সহযোগী সংগঠন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী,গনপরিষদ ও এনসিপি,এই সংগঠন গুলোর নেতাকর্মীদের সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ উৎসবকে সুন্দর করার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব পূর্ন ভুমিকা পালন করেছে। 

তিনি আরও উল্লেখ করেন,সকলের সম্মিলিত প্রচেষ্টা,আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণের ফলে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ এবং উদাহরণস্বরূপ হয়েছে। বড়লেখাবাসী প্রমাণ করেছে যে, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহাবস্থান আমাদের শক্তি। আমি আশাবাদী, এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এবার বড়লেখা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটেছে। সকলের দায়িত্বশীল আচরণ ও সক্রিয় ভূমিকার কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই সাফল্য উপজেলার সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ