২০২৬ ফিফা বিশ্বকাপের বল প্রকাশ্যে ‘ট্রাইওন্ডা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ AM

২০২৬ ফিফা বিশ্বকাপের বল প্রকাশ্যে ‘ট্রাইওন্ডা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ০৬:৪৬:৫৮ PM

২০২৬ ফিফা বিশ্বকাপের বল প্রকাশ্যে ‘ট্রাইওন্ডা

ফাইল ফটো


মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী বছর অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ নামে পরিচিত এই টুর্নামেন্ট উপলক্ষে এরই মধ্যে প্রকাশ্যে এসেছে মাসকট। এবার অফিসিয়াল বলও আনা হয়েছে প্রকাশ্যে।নিউইয়র্কের ব্রুকলিন পার্কে উদ্বোধন করা হয়েছে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের। জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সম্যান, ব্রাজিলের কাফু, ইতালির দেল পিয়েরো, স্পেনের জাভি এবং ফ্রান্সের জিনেদিন জিদান—পাঁচ বিশ্বকাপজয়ী ফুটবলার একসঙ্গে উদ্বোধন করেছেন আগামী বিশ্বকাপের বল। যেটির নাম দেওয়া হয়েছে ‘ট্রাইওন্ডা’। নতুন এই বলের রয়েছে একাধিক বিশেষত্ব।

পাঁচ বিশ্বকাপজয়ীর মধ্যে জিদানের হাতে ছিল ‘ট্রাইওন্ডা’। বাকিরা যে বছর বিশ্বকাপ জিতেছিলেন, সেই বছরের বল ছিল তাদের হাতে। বলটি তৈরি করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস। এই নিয়ে টানা ১৫ বার বিশ্বকাপের বল তৈরি করল সংস্থাটি। উল্লেখ্য, ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের বল তৈরি করছে সংস্থাটি।নতুন বল উদ্বোধনের পর এর বর্ণনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, ‘২০২৬ সালের বিশ্বকাপের বলের নকশায় তিন আয়োজক দেশ আমেরিকা, কানাডা এবং মেক্সিকোকে তুলে ধরা হয়েছে।’ ‘ট্রাই’ শব্দের অর্থ তিন এবং ‘ওন্ডা’ শব্দের অর্থ ঢেউ। ২০২৬ বিশ্বকাপের বলে ব্যবহার করা হয়েছে তিনটি রং। লাল রঙের নীল রঙের অর্থ আমেরিকা, অর্থ কানাডা এবং সবুজ রঙের অর্থ মেক্সিকো। নাম এবং তিনটি রঙের মাধ্যমে তুলে ধরা হয়েছে আগামী বিশ্বকাপের তিন আয়োজক দেশকে। এ ছাড়াও বলে রয়েছে তিন দেশের প্রতীক আমেরিকার তারা, কানাডার ম্যাপল এবং মেক্সিকোর ঈগল।

‘ট্রাইওন্ডা’-তে রাখা হয়েছে বিশ্বকাপের লোগো। এমনভাবে লোগোগুলি এবার খোদাই করা হয়েছে যাতে সেটি ধরতে গোলরক্ষকদের কোনো অসুবিধা না হয়। বলে আছে সেন্সরও। যার ফলে ভার-এ একদম নিখুঁত তথ্য দেওয়া যাবে। সহজেই ও কম সময়ে নেওয়া যাবে অফসাইড, গোল বা হ্যান্ডবলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রসঙ্গত, আগামী বছর ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল হবে ১৯ জুলাই। এ বারই প্রথম একসঙ্গে তিনটি দেশ যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করবে। প্রথমবার অংশগ্রহণ করবে ৪৮টি দেশ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ