হবিগঞ্জে বিপুল পরিমাণ ভা*রতীয় পণ্য জ*ব্দ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিপুল পরিমাণ ভা*রতীয় পণ্য জ*ব্দ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ০৩:০৪:১০ অপরাহ্ন

হবিগঞ্জে বিপুল পরিমাণ ভা*রতীয় পণ্য জ*ব্দ


হবিগঞ্জে ৫৫ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর মাদকবিরোধী অভিযানে ভারতীয় গাঁজা, ইস্কফ সিরাপ, বাংলা মদ এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। 

শুক্রবার রাতে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান অভিযান সম্পর্কে তথ্য নিশ্চিত করেন। 

প্রথম অভিযানটি হয় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত এলাকায়। তেলিয়াপাড়া বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও একটি বাইসাইকেল জব্দ করে। এরপর চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ৪ কেজি গাঁজা জব্দ করে। এই গাঁজার মূল্য আনুমানিক ৩৬ হাজার ২০০ টাকা। এসব অভিযানে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

অন্যদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহল দল সিন্দুরখান বাজার এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ লিটার বাংলা মদ উদ্ধার করে। এর মূল্য আনুমানিক ৩ হাজার টাকা।

৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, আমরা নিরলসভাবে দেশের সীমান্ত রক্ষা করছি। মাদক ও চোরাচালান রোধে আমাদের প্রতিটি অভিযানই দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। এই অভিযানগুলো অপরাধীদের ঠেকিয়ে দিচ্ছে এবং জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনছে।

জব্দ মাদকদ্রব্য আইন অনুযায়ী হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চোরাচালান চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার