ছয়দফা দাবিতে বড়লেখায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের ক'র্ম:বিরতি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ AM

ছয়দফা দাবিতে বড়লেখায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের ক'র্ম:বিরতি

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৫ ১০:৩৯:৩০ PM

ছয়দফা দাবিতে বড়লেখায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের ক'র্ম:বিরতি

ছবি: নিজস্ব


বেতন বৈষম্য নিরসনসহ ছয় দফা দাবিতে দেশের অন্যান্য স্থানের মতো মৌলভীবাজারের বড়লেখা উপজেলাতেও স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। কেন্দ্রীয় কমিটির ডাকে গত ১ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু হয়েছে। কর্মবিরতির ফলে শিশুদের রুটিন ইপিআই টিকাদান, ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকা (টিসিভি) ক্যাম্পেইনসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যাহত হবে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। 

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে বড়লেখা উপজেলার সব ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করেন।

এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাসুক আহমেদ, সাধারণ সম্পাদক বিকাশ দাশ, যুগ্ম সম্পাদক তাপস শেখর দেব, স্বাস্থ্য পরিদর্শক ফাতেমা বেগম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গীতা দাস, স্বাস্থ্য সহকারী এমদাদুল ইসলাম, আলম হোসেন ও তারেক আহমদ প্রমুখ।

কর্মসূচি চলাকালে বক্তারা নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানান। তাদের দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় কমিটির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলে জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ