শ্রীমঙ্গলে অ*বৈধভাবে উত্তোলিত বালু জ*ব্দ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ AM

শ্রীমঙ্গলে অ*বৈধভাবে উত্তোলিত বালু জ*ব্দ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ১২:১৯:১৬ PM

শ্রীমঙ্গলে অ*বৈধভাবে উত্তোলিত বালু জ*ব্দ


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়াছড়া এবং উদনাছড়ার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকালে এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ৪০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। এ ছাড়াও বিভিন্ন স্থানে বালু উত্তোলনের আলামত পাওয়া যায় এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা প্রদান করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের দিকনির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল সেনাবাহিনীর একটি টিম, শ্রীমঙ্গল থানার একটি টিম এবং লাহারপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এনামুল হকসহ সকলের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ