লাউয়াছড়ায় গাড়ি পার্কিং নি*ষেধাজ্ঞা প্রত্যাহার
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ AM

লাউয়াছড়ায় গাড়ি পার্কিং নি*ষেধাজ্ঞা প্রত্যাহার

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ০৩:০০:১৩ PM

লাউয়াছড়ায় গাড়ি পার্কিং নি*ষেধাজ্ঞা প্রত্যাহার


মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাঁচ দিন পর গাড়ি পার্কিং নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বন বিভাগ।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্কিং বন্ধ থাকায় পর্যটকদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে গাড়ি পার্কিং নিষিদ্ধ করায় পর্যটকদের দুর্ভোগের সংবাদ প্রকাশিত হয়।

উল্লেখ্য, গত ১ অক্টোবর থেকে পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে কোন ধরনের পূর্ব নির্দেশনা ছাড়াই হঠাৎ গাড়ি পার্কিং নিষিদ্ধ করে দেয় বন বিভাগ। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ