অংশগ্রহণমূলক নির্বাচন আশা করছে ভা র ত: সচিব বিক্রম মিশ্রি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ AM

অংশগ্রহণমূলক নির্বাচন আশা করছে ভা র ত: সচিব বিক্রম মিশ্রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ০৩:২২:৩১ PM

অংশগ্রহণমূলক নির্বাচন আশা করছে ভা র ত: সচিব বিক্রম মিশ্রি

ফাইল ফটো


বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, ‘বাংলাদেশের জনগণের রায়ে যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, তার সঙ্গে কাজ করতে ভারত সদা প্রস্তুত।’

সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন (ডিক্যাব)-এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিক্রম মিশ্রি।ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সব সময় জনগণকেন্দ্রিক এবং ভবিষ্যৎমুখী। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হলে দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও গভীর হবে।’

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের একটি গ্রহণযোগ্য নির্বাচন শুধু অভ্যন্তরীণ বৈধতার জন্য নয়, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি দৃঢ় করতেও সহায়ক হবে।বিক্রম মিশ্রি জানান, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘জনমুখী’ দৃষ্টিকোণ থেকে দেখে এসেছে। দুই দেশের ঐতিহাসিক বন্ধন সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় ও ঐতিহাসিক উপাদানে গভীরভাবে প্রোথিত-এ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

মিশ্রি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের প্রথম দিককার নেতাদের একজন, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব গ্রহণের পর অভিনন্দন জানান। একইসঙ্গে তাকে ‘ভয়েস অব গ্লোবাল সাউথ’ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণও জানানো হয়, যা ভারতীয় পক্ষের জন্য ‘গর্বের বিষয়’।’বিক্রম মিশ্রি জানান, শুধু উচ্চপর্যায়ে নয়, দুই দেশের মধ্যে কর্মপর্যায়ের বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। সীমান্ত, নদ-নদী, বাণিজ্যসহ পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো এসব বৈঠকে আলোচনায় আসছে।

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরিস্থিতি বোঝার উদ্দেশ্যে ভারতের কর্মকর্তাদের সফর ‘খুবই কার্যকর’ ছিল।’ এতে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক পাঁচ দশকেরও বেশি সময়ের পুরোনো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সম্পর্ক সব প্রতিকূলতার ঊর্ধ্বে থেকে ভবিষ্যতেও অটুট থাকবে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক