মৌলভীবাজারে কোটি টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ AM

মৌলভীবাজারে কোটি টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ০২:০৪:৩২ PM

মৌলভীবাজারে কোটি টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ


বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে মৌলভীবাজারের কনকপুর এলাকা থেকে প্রায় এক কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে।

মৌলভীবাজার সেনাবাহিনীর ক্যাম্প জানায়, সোমবার (৬ অক্টোবর) দুপুর দেড়টায় মৌলভীবাজার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর নামক এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বিভিন্ন প্রকার অবৈধ প্রসাধনী, শাড়ি এবং সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত পণ্যসামগ্রীর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে দেশে আনা হয়েছিল।

বাংলাদেশ সেনাবাহিনী তথা মৌলভীবাজার আর্মি ক্যাম্প কর্তৃক এলাকায় অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য ব্যবহার ও ব্যবসা রোধ এবং সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্যাম্প কমান্ডার।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ