টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বিশ্রামে মোস্তাফিজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ AM

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বিশ্রামে মোস্তাফিজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০৬:২৭:৩৮ PM

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বিশ্রামে মোস্তাফিজ

সংগৃহিত


সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের (০-৩) তিক্ত স্বাদ নিতে হয়েছে রশিদ খানের দলকে। ওয়ানডে সিরিজে এবার দুদলই নামছে নতুন অধিনায়কের নেতৃত্বে। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি সিরিজ না খেলা মেহেদী হাসান মিরাজ। আর আফগানদের নেতৃত্বে দেখা যাবে হাসমতউল্লাহ শাহিদীকে।

টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাট করা সাইফ হাসানের আজ অভিষেক হচ্ছে ওয়ানডে দলে। খেলছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। এদিকে, বিশ্রামে রাখা হয়েছে মোস্তাফিজুর রহমানকে।

পঞ্চাশ ওভারের সংস্করণে আফগানদের বিপক্ষে ১৯বারের লড়াইয়ে ১১টি জয় বাংলাদেশের। দুদলের মুখোমুখি সবশেষ ৫ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা