বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৮ PM

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ০৬:০৭:১৬ PM

বাংলাদেশকে হারিয়েও খুশি নন আফগান অধিনায়ক

সংগৃহিত


ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। বড় ব্যবধানে জয়ের পরেও আফগানিস্তান অধিনায়ক খুশি হতে পারছেন না। ম্যাচ শেষে রহমত শাহর আউট নিয়ে আক্ষেপ করেছেন হাশমতউল্লাহ শহীদি। অভিজ্ঞ এই ব্যাটার আউট না হলে আরও সহজে জয় তুলে নিতে পারত আফগানিস্তান, এমনটাই মনে করেন তিনি।

শহীদি সংবাদ সম্মেলনে বলেন, ব্যাটিংয়েও আমরা ভালো শুরু করেছিলাম। রহমানউল্লাহ গুরবাজ আর রহমত শাহ দুজনেই ভালো ইনিংস খেলেছে। তবে দিন শেষে আমি রহমতকে নিয়ে খুশি নই। গুরবাজের আউটটা ঠিক আছে, সেটা ভালো বল ছিল, কিন্তু রহমত নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এসেছে।

তিনি বলেন, এ পর্যায়ে যখন আমরা সেট হয়ে যাই এবং কন্ডিশন বুঝে ফেলি, তখন আমাদের উচিত ম্যাচটা শেষ করে আসা। রহমত ভালো খেলেছে, কিন্তু আমি ওর প্রতি কঠোর। কারণ, ও দলের সিনিয়র ক্রিকেটার। ওর আউট নিয়ে আমি সন্তুষ্ট নই।

নিজের দলের পারফরম্যান্স নিয়ে শহীদি বলেন, দল যেভাবে খেলেছে তাতে আমি খুশি। এটা আমাদের জন্য ভালো একটা ম্যাচ ছিল, আর আমি পরের ম্যাচগুলোর জন্য নিয়ে অপেক্ষা করছি। সত্যি বলতে, আমি অনেক পরিশ্রম করছি, বিশেষ করে ফিল্ডিংয়ের ফিটনেস নিয়ে। আজ আমার জন্য দিনটা ভালো ছিল, একটা দারুণ রানআউট করেছি, আর ক্যাচও ধরেছি। নিজের মান আরও উন্নত করতে চাই যেন দলের সেরা ফিল্ডারদের একজন হতে পারি। আগেও ভালো ফিল্ডার ছিলাম (হাসি)। সামগ্রিকভাবে আমি পারফরম্যান্স নিয়ে খুব খুশি। বোলাররা দারুণ বল করেছে, বিশেষ করে মাঝখানের ওভারে। তারা ভালো লাইন ও লেংথে কিপটে বোলিং করেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা