কুলাউড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জা*নাজায় যুবলীগ নেতা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ AM

কুলাউড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জা*নাজায় যুবলীগ নেতা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৫ ০১:২৮:০৪ PM

কুলাউড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জা*নাজায় যুবলীগ নেতা


প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. রুহুল আমীন। জানাজায় অংশ নেওয়ার সময় তাঁর হাতে হাতকড়া পরানো ছিল।

শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার কর্মধা ইউনিয়নের বড়বাড়ীস্থ শীল দিঘীর পাড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার পিতা রবিরবাজারের প্রবীণ ব্যবসায়ী ইব্রাহীম আলীকে (৭০)। পরে দাফন শেষে আবারও রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, রুহুল আমিনের বাবার মৃত্যুতে শেষবারের মতো দেখার অনুরোধ জানিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জেলা কারাগার থেকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে কঠোর নিরাপত্তায় তাকে জানাজাস্থলে আনা হয় এবং পুরো সময়জুড়ে চারজন পুলিশ সদস্য তাকে ঘিরে রাখেন। পিতার জানাজার নামাজ শেষে তাকে আবার পুলিশ পাহারায় কারাগারে ফিরিয়ে নেয়া হয়। এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। কান্নাজড়িত কণ্ঠে রুহুল আমীন উপস্থিত মুসল্লিদের কাছে মরহুম পিতার জন্য দোয়া কামনা করেন।  

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গণমাধ্যমকে জানান, ৪ ঘণ্টার জন্য জেলা প্রশাসকের কাছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্যারোলে মুক্তিপ্রাপ্ত আসামি পিতার জানাজার নামাজে অংশ নেন। নামাজ শেষে দুপুরের দিকে পুলিশ পাহারায় পুনরায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এদিন জানাজার নামাজে আরও অংশ নেন সাবেক এমপি ও জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, জামায়াত নেতা রাজানুর রহিম ইফতেখার, বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

উল্লেখ্য, প্রায় ১০ মাসের অধিক সময় থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ২টি মামলায় কারাবন্দী রয়েছেন যুবলীগ নেতা ও ব্যবসায়ী রুহুল আমীন। রুহুল আমীনের পিতা কর্মধা গ্রামের বাসিন্দা ইব্রাহীম আলী ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ