টানা বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত মেক্সিকো, নি হ ত ৩৭
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫২ AM

টানা বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত মেক্সিকো, নি হ ত ৩৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৫ ০৬:২৫:২২ PM

টানা বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত মেক্সিকো, নি হ ত ৩৭

সংগৃহিত


টানা বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত মেক্সিকোর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। নিহত হয়েছে অন্তত ৩৭ জন। শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিনের ব্যাপক মৌসুমি ঝড়বৃষ্টিতে অঞ্চলটিতে সৃষ্টি হয়েছে ভূমিধস। এতে বন্ধ হয়ে গেছে বহু গুরুত্বপূর্ণ সড়ক। নদীসহ বেশ কয়েকটি জলাধার উপচে পড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির। সেইসাথে, গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় বাস করছেন বহু বাসিন্দা।

অপরদিকে, উদ্ধারকাজে তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ ও স্বেচ্ছাসেবীরা। বন্যায় বিপর্যস্ত এলাকাগুলো পরিষ্কারের পাশাপাশি নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে আটকে পড়া মানুষদের। এ পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে হাজারেরও বেশি নাগরিককে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ থেকে ক্রমশ উত্তরের দিকে অগ্রসর হচ্ছে দুর্যোগ। তাই অন্যান্য অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক