মাধবপুরে বাস খা*দে পড়ে আ*হত ৪০
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

মাধবপুরে বাস খা*দে পড়ে আ*হত ৪০

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ০৩:৩৭:৩৯ অপরাহ্ন

মাধবপুরে বাস খা*দে পড়ে আ*হত ৪০


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের শাহপুর হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গভীর খাদে পড়ে যায়। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩০–৩৫ জন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালান। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় কয়েকজনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের নাম–পরিচয় এখনও জানা যায়নি।

হবিগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, কোনো মৃত্যুর খবর পাইনি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার