কুলাউড়ায় ১ কোটি টাকা মূল্যের জাল টাকা, নকল পি স্ত ল সহ গ্রে'প্তা'র ১
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ AM

কুলাউড়ায় ১ কোটি টাকা মূল্যের জাল টাকা, নকল পি স্ত ল সহ গ্রে'প্তা'র ১

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ১১:২৩:২৯ PM

কুলাউড়ায় ১ কোটি টাকা মূল্যের জাল টাকা, নকল পি স্ত ল সহ গ্রে'প্তা'র ১

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া থেকে বিপুল পরিমাণ জাল টাকা, ৫টি নকল বিদেশী পিস্তল এবং নকল গুলিসহ মোক্তাদির আলী রিপন নামে একজন কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।  গ্রেপ্তারকৃত মোক্তাদির উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকার বাসিন্দা তৈয়ব আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার পৃথিমপাশা সম্মান এলাকায় কারবারী মোক্তাদির আলী রিপনের বাসায় বিপুল পরিমান দেশি-বিদেশি জাল নোট এবং আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং সদর কোম্পানি, সিলেট এর যৌথ আভিযানিক দল ১৩ অক্টোবর গভীর রাতে মোক্তাদিরের বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে বসত ঘরের ওয়ারড্রাব থেকে আনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্য মানের দেশী এবং প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের বিদেশী নোটসহ মোট প্রায় ১ কোটি টাকা মূল্যমানের দেশি-বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া ওই বাসা থেকে আসল সদৃশ ৫টি নকল বিদেশী পিস্তল এবং নকল ৮ রাউন্ড গুলি উদ্ধারসহ অভিযুক্ত মোক্তাদির আলী রিপনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির জানায়, বিগত তিন মাস যাবত বিভিন্ন সরবরাহকারী থেকে অনলাইনের মাধ্যমে উদ্ধারকৃত নকল পিস্তল ও জাল টাকা ক্রয় করে অনলাইনে আগ্রহী জনসাধারনের কাছে বিক্রয় করে আসছে। প্রথমিকভাবে সে ভিডিও কলের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র দেখিয়ে আসল বলে বিশ্বাসযোগ্যতা অর্জন করতো। পরবর্তীতে কিছু ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নকল অস্ত্র ও জাল টাকা সরবরাহ করলেও বেশিরভাগ ক্ষেত্রে নকল কুরিয়ার ডেলিভারি স্লিপ অনলাইনে প্রদর্শন করে অগ্রিম টাকা নিয়ে ফোন বন্ধ করে দিত। এভাবে প্রতারণার মাধ্যমে সে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিতো বলে স্বীকার করেছে। তার দেওয়া তথ্য মতে নকল অস্ত্র সরবরাহকারী ও জাল টাকা প্রস্তুতকারীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহীদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী মোক্তাদিরের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী মোক্তাদিরকে বুধবার সকালে আদালতের জেলহাজতে প্রেরণ করা হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ