অ বৈ ধভাবে বালু উত্তোলন,দুইজনকে কা রা দ ন্ড
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

অ বৈ ধভাবে বালু উত্তোলন,দুইজনকে কা রা দ ন্ড

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ০৩:২৮:৫৮ অপরাহ্ন

অ বৈ ধভাবে বালু উত্তোলন,দুইজনকে কা রা দ ন্ড


মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে দুই ব্যক্তিকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দন্ডপ্রাপ্তরা হলেন, মাধবপুর উপজেলার মঙ্গলপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে সুহেল মিয়া ও  একই গ্রামের মনসুর আলীর ছেলে শফিক মিয়া।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা তেমুনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সোহেল মিয়া শফিক মিয়াকে এক মাস করে কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।অভিযানকালে মনতলা বিজিবি ক্যাম্প ও মনতলা পুলিশ তদন্তকেন্দ্রের একটি টীম উপস্থিত থেকে সহযোগিতা করেন। জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার