মাধবপুরে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্টিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

মাধবপুরে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্টিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ০৬:১২:০৮ অপরাহ্ন

মাধবপুরে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্টিত

ছবি:নিজস্ব


মাধবপুরে খেলাফত মজলিশের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মাধবপুর উপজেলার সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দিন।অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন  খেলাফত মজলিশের কেন্দ্রিয় মহাসচিব ড.আহমদ আব্দুল কাদের।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সেক্রেটারি এডভোকেট সারোয়ার রহমান চৌধুরী , শ্রমিক মজলিশের সভাপতি মুহাম্মদ আব্দুল করিম,   মাধবপুর উপজেলা সেক্রেটারি তাজুল ইসলাম 

মুক্তিযোদ্ধা ফাইজুল ইসলাম, ফিরুজুল ইসলাম চৌধুরী, প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান প্রমুখ।

সভা পরিচালনা করেন খেলাফত মজলিশ মাধবপুর পৌর শাখার সেক্রেটারি মোঃ শাহীন মিয়া।

প্রধান অতিথি ড.আহমদ আব্দুল কাদের তার বক্তৃতায় বলেন, ' বাংলার মাটিতে অবশ্যই পতিত স্বৈরাচারী সরকার ও তাদের দোসরদের বিচার হবে।এদেশে আর যাতে নতুন কোনো স্বৈরাচারের জন্ম না হয় সে লক্ষ্যে খেলাফত মজলিস কাজ করে যাবে।দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় খেলাফত সর্বশক্তি নিয়োগ করবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার