পতীকী ছবি
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার (১৮ অক্টোবর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়াটায় শুরু হবে ম্যাচটি।আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন টাইগাররা এই সিরিজ জিতে আত্মবিশ্বাস ফেরাতে বদ্ধপরিকর।
এই ম্যাচ দিয়েই দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরলেন সৌম্য। অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের।টস হেরে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরাও ব্যাটিং করতে চেয়েছিলাম। এটা আমাদের হোম গ্রাউন্ড, আর আমরা এই উইকেটে আত্মবিশ্বাসী। (টপ অর্ডারের দায়িত্ব) আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু এটা নতুন ম্যাচ। আমি আশা করি, সবাই নিজের ভূমিকা বুঝে ইতিবাচকভাবে নেবে। কখনও খারাপ পারফরম্যান্স হতে পারে, কিন্তু আমরা সবাই একমত— এটা নতুন দিন, সবাই যেন আরও ভালো করে।বাংলাদেশ একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (অধিনায়ক)/উইকেটরক্ষক), ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, শেরফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুদাকেশ মতি, খারি পিয়েরে ও জেডেন সিলস।উল্লেখ্য, আসন্ন ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নিতে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।
জৈন্তাবার্তা / সুলতানা




