কুলাউড়ায় টিকিট কালোবাজারি রোধে প্রশাসনের অ ভি যা ন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ AM

কুলাউড়ায় টিকিট কালোবাজারি রোধে প্রশাসনের অ ভি যা ন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৫ ১১:০৬:৪৯ PM

কুলাউড়ায় টিকিট কালোবাজারি রোধে প্রশাসনের অ ভি যা ন

ছবি: নিজস্ব


ট্রেনের টিকিট কালোবাজারি রোধে কুলাউড়া রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান শুরু করেছে প্রশাসন ও  রেলওয়ে কতৃপক্ষ ।

এ উদ্দেশ্যে  ১৯ অক্টোবর (রোববার) স্টেশনে অভিযান পরিচালনায় করা হয় । এ সময় দুইজনকে ১২০০ টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আনিসুল ইসলাম।

এ সময় তিনি বলেন, কুলাউড়া রেলওয়ে স্টেশনে বিকাল ৫ টায় ঢাকাগামী পারাবাত এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের 'এন আইডি যার টিকেট তার' এর  আওতায় যাত্রীদের টিকেট পরীক্ষা করা হয়। এসময় টিকেট কালোবাজারিদের রুখতে সহকারি কমিশনার ভূমি কুলাউড়া স্টেশনে অভিযান পরিচালনা করে। অভিযানে দুইজন যাত্রীকে ১২০০  টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। অভিযানে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রুমান আহমদ ও আর এন বি সদস্যরা সহযোগিতা করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ