বড়লেখায় এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের র‌্যালি, প্রতিবাদ সভা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ AM

বড়লেখায় এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের র‌্যালি, প্রতিবাদ সভা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৫ ১০:১৭:২৬ PM

বড়লেখায় এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের র‌্যালি, প্রতিবাদ সভা

ছবি: নিজস্ব


এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের  বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা  বৃদ্ধির দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় র‌্যালি,স্মারকলিপি প্রধান ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

উপজেলার সকল এমপিওভুক্ত স্কুল - মাদ্রাসা ও কলেজ শিক্ষকদের লিয়াজো কমিটির আয়োজনে (২১ অক্টোবর) মঙ্গলবার দুপুরে এই কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শিক্ষক-কর্মচারিরা র‌্যালি ও বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা প্রশাসনিক কার্যালয়ে গিয়ে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারি ফোরামের সমন্বয়কারি পাথারিয়া গাংকুল ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন, জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের আহবায়ক উপাধ্যক্ষ ওহীদুজ্জামান চৌধুরী, চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুস্তাক আহমদ চৌধুরী, মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলিম উদ্দিন, ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ খান, সুজাউল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, উপজেলা আদর্শ শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক আব্দুল মোহাইমিন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রঞ্জন দে, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা ২০% হারে বাড়িভাড়া, মাসিক ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতাসহ অন্যান্য সুবিধা বাস্তবায়নের দাবি জানান। বক্তারা আরও বলেন, শিক্ষকদের ওপর গত ১২ অক্টোবর ঢাকা প্রেসক্লাবের সামনে পুলিশের হামলার প্রতিবাদে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি পালিত হবে।

‎তারা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। ইউএনও গালিব চৌধুরী শিক্ষক- কর্মচারিদের বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ