সৌম্য-সাইফের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ AM

সৌম্য-সাইফের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৪:০৮:২৬ PM

সৌম্য-সাইফের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

ফাইল ফটো


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে গত দুই ম্যাচের থেকে ব্যাটিংয়ে উন্নতি করেছে শুরুতে ব্যাট করা বাংলাদেশ। এদিন উদ্বোধনী জুটিতেই দলীয় শতকের দেখা পায় টাইগাররা।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে বিনা উইকেটে ১১৮ রান করেছে বাংলাদেশ। সৌম্য সরকার ৬২ ও সাইফ হাসান ৫৩ রানে অপরাজিত আছেন। ১৬তম ওভারে বাংলাদেশ শতকের দেখা পায়।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১-১ ব্যবধানে থাকায় আজ যে দল জিতবে তারাই সিরিজ নিশ্চিত করবে।

এ ম্যাচে আগের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। যেখানে এক পেসার ও অলরাউন্ডারসহ চার স্পিনার খেলছে স্বাগতিকরা। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে ওয়েস্ট ইন্ডিজ একাদশও।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, খ্যারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, আকিল হোসেন, আকিম ওগিস।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা