জামালগঞ্জে গুণীজন সম্মাননা ও মোড়ক উন্মোচন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

জামালগঞ্জে গুণীজন সম্মাননা ও মোড়ক উন্মোচন

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৩ ০৫:৩২:৫৪ পূর্বাহ্ন

জামালগঞ্জে গুণীজন সম্মাননা ও মোড়ক উন্মোচন

জামালগঞ্জে গুণীজন সম্মাননা ও মোড়ক উন্মোচন


সুনামগঞ্জের জামালগঞ্জে গুণীজন সম্মাননা ও "ভাটিবৃন্ত" সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার সকালে ড্রীম টাচ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মহসিন কবিরের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মো. বায়েজীদ বিন ওয়াহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্ত্তী,

অনুষ্ঠানে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৮ জন দাতা সদস্যকে গুণীজন সম্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান ও ভাটিবৃন্ত সাহিত্য পরিষদের ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন ভাটিবৃন্ত'র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

এসময় ১৮ জন দাতা সদস্যগনের মধ্যে ৯ জন উপস্থিত ক্রেষ্ট গ্রহন ও  মৃত্যুজনিত কারনে অন্য ৯ জনের পক্ষে তাদের পরিবারের সদস্যরা ( মরণোত্তর) ক্রেষ্ট গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা স্কুলের প্রতিষ্ঠাকালীন সময়ের নানা সমস্যা ও চ্যালেঞ্জের কথা বর্তমান প্রজন্মের মানুষের কাছে তুলে ধরে স্মৃতিচারণ করেন।

এছাড়াও স্কুলের বর্তমান প্রধান শিক্ষক তার বক্তব্যে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, স্কুলের দাতা সদস্য ও ফেনারবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, দাতা সদস্য ও সাচনা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল হক আফিন্দী, ড্রীম টাচ ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, আছির উদ্দিন স্কুলের সাবেক প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দাতার পক্ষে এহসানুল করিম পারভেজ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান।

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরী, জসিম উদ্দিন তালুকদার, খন্দকার মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক সুব্রত তালুকদার। গণমাধ্যমকর্মী আব্দুল আহাদ, আব্দুল্লাহ আল মামুন, দিল আহমদ।

এসময় দাতার পক্ষে আরো উপস্থিত ছিলেন, ইমরান আলী তালুকদার, মুজিবুর রহমান, গুলজার আহমদ, আহসান প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ