শিক্ষক মাহবুব ইসলাম আর নেই
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিক্ষক মাহবুব ইসলাম আর নেই

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ১০:৩৪:১৩ অপরাহ্ন

শিক্ষক মাহবুব ইসলাম আর নেই

ফাইল ছবি


অকালপ্রয়াণে স্তব্ধ মনতলা শাহজালাল সরকারি কলেজ। কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুব ইসলাম আজ শনিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অল্প বয়সেই তিনি শিক্ষকতা জীবনে অসামান্য সুনাম অর্জন করেছিলেন।জানা যায়, শনিবার বিকেলে তিনি স্বাভাবিকভাবে কলেজের ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মাহবুব ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নজরপুর গ্রামের কৃতি সন্তান। অল্প বয়সেই তিনি ইংরেজি সাহিত্যে গভীর জ্ঞান অর্জন করেন এবং শিক্ষকতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেন। সহকর্মীরা জানান, তিনি ছিলেন এক নিষ্ঠাবান ও নীতিবান শিক্ষক। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন প্রেরণার উৎস।

সহকর্মী  কাউছার আহমেদ বলেন, “মাহবুব স্যার ছিলেন অসাধারণ প্রতিভাবান শিক্ষক। তিনি দুটো বই লিখেছেন এবং সর্বদা অধ্যয়ন ও গবেষণায় নিমগ্ন থাকতেন। আজ দুপুরেও কলেজে ক্লাস নিয়েছেন, কে জানত এটাই হবে তার শেষ দিন!”

তার মৃত্যুতে মাধবপুর উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ছাত্রছাত্রী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন। একজন মেধাবী, পরিশ্রমী ও জননন্দিত শিক্ষক হিসেবে মাহবুব ইসলামের অবদান শিক্ষাঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার