শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বড়লেখায় নিসচা’র ক্যাম্পেইন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১১ AM

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বড়লেখায় নিসচা’র ক্যাম্পেইন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৫ ০৪:৫৭:০০ PM

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বড়লেখায় নিসচা’র ক্যাম্পেইন

ছবি:নিজস্ব


সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ক্যাম্পেইন ও শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ৩টায় দাসের বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণেক্যাম্পেইন ও সমাবেশে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় 

বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, সহকারী প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস,কার্যনির্বাহী সদস্য- সাংবাদিক মোহাম্মদ মস্তুফা উদ্দিন, শিক্ষক মাওলানা আব্দুল হামিদ, হাসিম আলী, মাছুমা বেগম, চম্পা রানি দাস,সুছতা বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা আজ জাতীয় জীবনের এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। এই পরিস্থিতি উত্তরণে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ চলাচল নিশ্চিত করা ও অন্যদের সচেতন করতে শিক্ষার্থীরাই হতে পারে পরিবর্তনের অগ্রদূত।শিক্ষার্থীদের মাঝে সড়ক দূর্ঘটনার কারণ তুলেধরে বক্তব্য রাখেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন,কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ চুন্নু ও দিগন্ত দাস দ্বীপ্ত। 

এসময় তারা বলেন, পথ যেনো হয় শান্তির মৃত্যুর নয়,প্রতিবছর সড়ক দূর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষের প্রানহানি ঘটচ্ছে, মারাত্মক আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে অনেক মানুষ। যা অনেক পরিবারের অপূরণীয় ক্ষতি। এসব দূর্ঘটনার মূল কারণ সড়ক আইন মেনে না চলা। চালক, যাত্রী ও পথচারীদের অসেচতনতা ও চালকদের অদক্ষতা। এ কারণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে (নিসচা)। শিক্ষার্থীরা সচেতনহলে অবশ্য দূর্ঘটনা কমানো সম্ভব।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ