সংগৃহিত
সিলেট সফরে এসেছেন গণঅধিকার পরিষদের (জিওপির) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় একটি ফ্লাইটে ভিপি নুর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে এসে অবতরণ করেন।
তিনি দুপুরে বিয়ানীবাজার উপজেলায় জিওপির একটি গণ সমাবেশে যোগ দিবেন।
এসময় সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান ও সিলেটের স্থানীয় নেতারা ফুলেল অভ্যর্থনা জানান।
বিষয়টি সিলেট ভিউকে নিশ্চিত করেছেন জিওপির সিলেট বিভাগীয় সমন্বয়ক এডভোকেট জাহিদুর রহমান। তিনি বলেন, এই সফরে সিলেটে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনায় বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উজ্জীবিত করেছে। তাদের কার্যক্রমের গতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। আমি মনে করি উনার এই সফরের মধ্য দিয়ে জিওপি সিলেট বিভাগে রাজনীতির নতুন গতি সঞ্চার হবে।
জৈন্তাবার্তা / সুলতানা




