জুলাই অ'ভ্যু'ত্থা'নে'র আন্দোলনকারী অজয়ের বহিষ্কারাদেশ প্র ত্যা হা রের দাবি
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৫ PM

জুলাই অ'ভ্যু'ত্থা'নে'র আন্দোলনকারী অজয়ের বহিষ্কারাদেশ প্র ত্যা হা রের দাবি

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ১০:১৪:২৩ PM

জুলাই অ'ভ্যু'ত্থা'নে'র আন্দোলনকারী অজয়ের বহিষ্কারাদেশ প্র ত্যা হা রের দাবি

ছবি: নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৩৭তম সিন্ডিকেট সভায় গত ২৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানে হামলা ও অস্ত্রসম্পৃক্ততার ঘটনায় ১৯ জনকে আজীবন বহিষ্কার এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এর মধ্যে অস্ত্র ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বাংলা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অজয় চন্দ্র বর্মণকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।

শিক্ষার্থীদের দাবি, অজয় চন্দ্র বর্মণ জুলাই অভ্যুত্থানের শুরু থেকেই সামনের সারির আন্দোলনকারী ছিলেন। ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকা হলে থেকে আন্দোলনে অংশ নেওয়া ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই পরিস্থিতিতেও অজয় নিয়মিতভাবে আন্দোলনে অংশ নিয়েছেন। তাঁদের মতে, হলে থাকা অস্ত্র বা মাদকের সঙ্গে অজয়ের কোনো সম্পর্ক নেই। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘ডি’-এর সামনে অজয় চন্দ্র বর্মণের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে যান। পরে গোল চত্বরে গিয়ে সংবাদ ব্রিফিং করেন। এ সময় শিক্ষার্থীরা ‘জাস্টিস ফর অজয় বর্মন’, ‘প্রহসনের বহিষ্কার মানি না, মানবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।

বাংলা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিক বলেন, ‘অজয় বর্মণ জুলাই অভ্যুত্থানের শুরু থেকেই সামনের সারিতে ছিল। সে প্রথম দিকের আন্দোলনকারীদের একজন, যিনি প্ল্যাকার্ড তুলে স্লোগান দিয়েছেন। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, তাঁর বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। এই আদেশ প্রত্যাহার না হলে বাংলা বিভাগের শিক্ষার্থীরা তা মেনে নেবে না।’

অন্য শিক্ষার্থীরাও অজয় চন্দ্র বর্মণের বহিষ্কারাদেশ বাতিল করে তাঁর প্রতি ন্যায়বিচারের দাবি জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার