কোম্পানীগঞ্জে শাহ আরফিন টিল্লায় প্রশাসনের অ ভি যা ন, গাড়িসহ আ’টক ১
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৬ PM

কোম্পানীগঞ্জে শাহ আরফিন টিল্লায় প্রশাসনের অ ভি যা ন, গাড়িসহ আ’টক ১

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ১০:৩৪:৩৯ PM

কোম্পানীগঞ্জে শাহ আরফিন টিল্লায় প্রশাসনের অ ভি যা ন, গাড়িসহ আ’টক ১

ছবি : নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিল্লায় অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে  মোবাইল কোর্টের  অভিযানে পাথরবাহী গাড়ি সহ একজনকে আটকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার ২৮ (অক্টোবর)  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত আমান কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর  গ্রামের জৈন উদ্দীনের ছেলে। 

অভিযানে আরও ছিলেন, কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ, ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলী, উপজেলা প্রশাসনের সিএ মিজানুল কবির ও পুলিশের একটি বিশেষ টিম।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ প্রশাসনের  অভিযান অব্যাহত থাকবে। পাথর উত্তোলন বন্ধ করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।যাদেরকে পাথর উত্তোলনের সাথে জড়িত পাওয়া যাবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

জৈন্তাবার্তা/ মনোয়ার