ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষে রোহিত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২০ PM

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষে রোহিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ০৪:৩৫:২৫ PM

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষে রোহিত

ফাইল ফটো


টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। একমাত্র ওয়ানডে সংস্করণেই খেলেন তিনি। সেটিও আর কতদিন খেলতে পারেন বলা যাচ্ছে না। শেষ বেলায় এসেই প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন তিনি। ১৮ বছরের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ার যা রোহিতের প্রথম।

আজ বুধবার আইসিসি প্রকাশিত হালনাগাদে দেখা যায় ওয়ানডে ব্যাটারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন রোহিত। পেছনে ফেলেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (দ্বিতীয়) ও সতীর্থ শুভমান গিলকে (তৃতীয়)।রোহিত লাফ দিয়েছেন মূলত সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলে। সিডনিতে স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত। এর ফলেই এই উন্নতি বিস্ফোরক ওপেনারের। 

গত এক দশক ধরেই ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিয়েছেন রোহিত। ছিলেন র‌্যাঙ্কিংয়ের সেরা দশেই। এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে ছিলেন তিনি। রোহিত ছাড়াও বড় লাফ দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৩৫ রান করে ২৩ ধাপ উন্নতি করেছেন তিনি। এখন ২৫তম স্থানে আছেন মিডল অর্ডার ব্যাটসম্যান। ইংল্যান্ডকে প্রথম ওয়ানডেতে হারানোর পথে অপরাজিত ৭৮ রান করা ড্যারিল মিচেলের অগ্রগতি এক ধাপ। পঞ্চম স্থানে আছেন কিউই ব্যাটসম্যান। তার ওপরেই পাকিস্তানের বাবর আজম।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আফগানিস্তানের রাশিদ খান। পরের দুই স্থানে দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ ও শ্রীলঙ্কার মাহিশ থিকশানা। তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে যথারীতি শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই। ৪ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন অক্ষর প্যাটেল।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বড়লেখা সীমান্তে অ*স্ত্র-বি*স্ফোরক উ*দ্ধার, পালিয়ে গেল চো*রাকারবারিরা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত