দাসেরবাজার আদর্শ কলেজে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১০ AM

দাসেরবাজার আদর্শ কলেজে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ০৫:৫৬:২২ PM

দাসেরবাজার আদর্শ কলেজে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সংগৃহিত


বড়লেখা উপজেলার দাসেরবাজার আদর্শ কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির প্রায় ২শতাদিগ শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ দুই কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে কলেজ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমদ-অধ্যক্ষ, বড়লেখা সরকারী কলেজ। 

কলেজের এডহক কমিটির সভাপতি  অধ্যাপক মোহাম্মদ আব্দুস সবুর  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। স্বাগত  বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুরঞ্জিত দেব নাথ। 

কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানে 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক আব্দুর রহিম, গনিত বিভাগের প্রধান ঋষীকেশ দাস। 

নবীনদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রভাষক অলক দেব, অভিবাবকদের মধ্যে রহিম উদ্দিন নজরুল।কৃতি শিক্ষার্থী দেবশ্রী দাস রাখি।

প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমদ নবাগত ছাত্র- ছাত্রীদের কলেজে স্বাগত জানান এবং নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেন। তিনি পড়াশোনার পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করার উপদেশ দেন এবং কলেজের নিয়ম-কানুন যথাযথভাবে পালন করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

কলেজ থেকে এইচ,এস,সি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ–৫ প্রাপ্ত দুই কৃতি শিক্ষার্থী দেবশ্রী দাস রাখী ও পল্লবী রানী দাসের হাতে অতিথীরা ক্রেস্ট তুলেদেন। 

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ