তাহিরপুরে ৩ ইয়াবা কারবারি আটক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

তাহিরপুরে ৩ ইয়াবা কারবারি আটক

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৩ ১১:৫৮:০২ পূর্বাহ্ন

তাহিরপুরে ৩ ইয়াবা কারবারি আটক


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়বিক্রয় কালে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ ইয়াবা কারবারিকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

২৪ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মো: আবু তাহেরের বাড়ীর দক্ষিনে গাছগাছালির চারা বাগানের ভিতর থেকে তাদের আটক করে পুলিশ। পুলিশের হাতে আটক ৩ ইয়াবা ব্যবসায়ী হলেন, লাউড়েরগড় দক্ষিণ গ্রামের মরমুজ আলী ছেলে মোঃ সুরুজ বাদশা অরোপে সবু মিয়া (২৮), একই গ্রামের ইন্নছ আলীর ছেলে উছমান গনি (২৬), এবং পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে মো: দ্বীন ইসলাম (২৫)।

পরে ওইদিন রাতেই বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে আটককৃত ৩ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক পরদিন (২৫ অক্টোবর)  বুধবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়। 

এর সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময়ই কঠোর অবস্থানে আছে। আর মাদকদ্রব্য নির্মূলে আমাদের (পুলিশের) এরকম অভিযান অব্যাহত আছে থাকে। 

পুলিশ সূত্রে জানাযায়,  লাউড়েরগড় গ্রামের মো: আবু তাহেরের বাড়ীর দক্ষিনে গাছগাছালির চারা বাগানের ভিতর কতিপয় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট  ক্রয় বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে এএসআই নাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী  মোঃ সুরুজ বাদশা ( সুরু মিয়া) উছমান গনি ও মো: দ্বীন ইসলামকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী প্যান্টের বাম পকেটে ও লঙ্গীতে বাজ থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার সরকারি মূল্য ৩১ হাজার টাকা।

JA



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ