শ্রীমঙ্গলে নিসচার উদ্যোগে মাইলফলক পরিষ্কার
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৫ PM

শ্রীমঙ্গলে নিসচার উদ্যোগে মাইলফলক পরিষ্কার

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৫ ০৭:১২:৫৪ PM

শ্রীমঙ্গলে নিসচার উদ্যোগে মাইলফলক পরিষ্কার

ছবি: জৈন্তা বার্তা


ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের পাশে থাকা মাইলফলকগুলো নতুন করে দৃশ্যমান করে তুলেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখা।

শনিবার (১ নভেম্বর) দুপুরে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা এক স্বেচ্ছাসেবামূলক অভিযানে অংশ নিয়ে শ্রীমঙ্গলের মৌলভীবাজার সড়কের বিভিন্ন স্থানে গাছপালা ও ঝোপঝাড় কেটে সড়কের পাশে থাকা মাইলফলকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

‘নিরাপদ সড়ক চাই’ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি বলেন,

‘দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের পাশে থাকা মাইলফলকগুলো গাছের ডালপালা ও ঝোপঝাড়ে ঢাকা পড়ে ছিল। এতে চালক ও যাত্রীদের জন্য দূরত্ব ও দিকনির্দেশনা বুঝতে সমস্যা হচ্ছিল। তাই নিসচার স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে কাজটি সম্পন্ন করেছেন।’

তিনি আরও বলেন, সড়কের বিভিন্ন স্থানে গাছের ডালপালা ছেঁটে ও মাইলফলকের আশপাশ পরিষ্কার করায় এখন সেগুলো দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

সংগঠনটির সহসভাপতি গোলাম রহমান মামুন বলেন,আমরা চাই সবাই নিরাপদে চলাচল করুক। মাইলফলক শুধু দূরত্ব নির্দেশ করে না, এটি চালকদের সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে। তাই এগুলো দৃশ্যমান রাখাটা অত্যন্ত জরুরি।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পথচারী ও পরিবহন সংশ্লিষ্টরা। তাদের মতে, নিসচার এই পদক্ষেপ অন্যান্য সামাজিক সংগঠনগুলোকেও অনুপ্রাণিত করবে জনকল্যাণমূলক কাজে অংশ নিতে। ব্যস্ত এই সড়কে মাইলফলকগুলো দৃশ্যমান থাকলে দুর্ঘটনা প্রতিরোধেও সহায়তা করবে বলে তারা মনে করেন।

এদিকে, নিসচা শ্রীমঙ্গল শাখা জানিয়েছে, এর আগেও তারা নিরাপদ চলাচলের স্বার্থে বিভিন্ন সড়কে সাইনবোর্ড স্থাপন করেছে। ভবিষ্যতেও এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে সংগঠনটি।

Jainta Barta/Wadud



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার