আমি সাধারণ মানুষ, ২৮ অক্টোবর নিয়ে কোন চিন্তা নেই
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শান্তিগঞ্জে পরিকল্পনামন্ত্রী

আমি সাধারণ মানুষ, ২৮ অক্টোবর নিয়ে কোন চিন্তা নেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৩ ০১:৩৬:০০ পূর্বাহ্ন

আমি সাধারণ মানুষ, ২৮ অক্টোবর নিয়ে কোন চিন্তা নেই

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমি অত্যন্ত সাধারণ মানুষ। ২৮ অক্টোবর স্বাভাবিক দিনের মতোই যাবে, এ নিয়ে কোন চিন্তা বা শঙ্কা নেই।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে দ্বিতল কমিউনিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কারো কথায় কান দেয়ার কিছু নেই। তাদের কাজ তারা করুক। আমাদের কাজ আমরাই করব। আমাদের কাজ এখন উন্নয়ন করা। জনগণের পাশে থাকা। এই বাংলাদেশকে আমরা আধুনিক করব, উন্নত করব। জনগণের সার্বিক উন্নয়ন করব এটাই আমাদের কাজ।
মন্ত্রী বলেন,  গ্রামের মানুষ। গ্রামে আছি। গ্রামের কাজ করি। আমরা আমাদের কাজ করছি। প্রকৃতির নিয়মে ২৭ অক্টোবরের পর ২৮ অক্টোবর, এরপর ২৯, ৩০ অক্টোবর দিনের পর দিন আসবে, কোনো শক্তির ক্ষমতা নেই দিনকে আটকাবার। মানুষ যেভাবে তাদের দৈনন্দিন কাজ করছে; করবে। এটা খুব সাধারণ ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই। এই যে ভন্ডুল করে দিব, থাকতে দিব না এসব অবৈধ কাজে আমরা নেই। সুতরাং কোন দল কি দখল করবে সেদিকে আমাদের মোটেও আগ্রহ নেই। তবে সম্পত্তির মালিক আমরা। বাংলাদেশ নামক সম্পত্তির মালিক বাংলাদেশের মানুষ। যদি কেউ জানমালের ক্ষতি করতে চায়, ভাঙ্গচুর করতে চায়, বাঁধা দিতে চায় তাহলে সবাই মিলে আমরা মোকাবেলা করব। মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। গত কয়েকবছরে যে উন্নয়ন হয়েছে এর আগে এত উন্নয়ন দেখেননি দেশের মানুষ। পুরো দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। তাই দেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক জিয়াউল হক, জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবেল আহমদ ও উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিতসহ প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ