বি সি বি তে পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ AM

বি সি বি তে পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০৬:০২:৪২ PM

বি সি বি তে পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন

সংগৃহিত


ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে নিজের দায়িত্বের ইতি টানবেন ঘরোয়া ক্রিকেটের সফলতম এই কোচ।

বুধবার (৫ নভেম্বর) স্বশরীরের বিসিবিতে এসে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন। চুক্তি অনুযায়ী নিজের নোটিশ পিরিয়ডে দলের সঙ্গে থাকবেন তিনি। আয়ারল্যান্ড সিরিজেও তাই কাজ করবেন। গুঞ্জন আছে, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে দ্বন্দ্ব, সাম্প্রতিক সমালোচনা আর ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের নিয়োগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন। জাতীয় দলের দায়িত্ব ছাড়লে আবারো ঘরোয়া ক্রিকেটে ফিরবেন এই কোচ। আসন্ন বিপিএলেও কোনো দলের কোচের ভূমিকায় দেখা যেতে পারে তাকে।

গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন সালাউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হলেও ঠিক এক বছরের মাথায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দেশের ক্রিকেটের এই অভিজ্ঞ কোচ।=

সালাউদ্দিনের পদত্যাগের গুঞ্জন গতকালই (মঙ্গলবার) ছড়িয়ে পড়ে। ক্রিকবাজকে সংক্ষেপে বলেন, 'হ্যাঁ, আমি পদত্যাগ করছি।'

জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্পের সংক্ষিপ্ত মেয়াদকাল শেষে সিনিয়র সহকারি কোচের দায়িত্বের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বও সালাউদ্দিনের কাঁধেই বর্তেছিল। কিন্তু এ সময়ে জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্সের ক্রমেই অবনতি হয়েছে। এমনকি দলের ভেতরে গ্রুপিংয়ের গুঞ্জনও ডালপালা মেলেছে। যে কারণে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছিলেন তিনি।

এরই ধারাবাহিকতায় গত সোমবার (৩ নভেম্বর) বিসিবি এক ম্যারাথন মিটিং শেষে মোহাম্মদ আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচের করার সিদ্ধান্ত জানায়। সে সময় অবশ্য বিসিবির পরিচালক আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন, আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দেয়ার পেছনে সালাউদ্দিনের প্রতি 'অনাস্থা'র মতো কোনো ব্যাপার নেই।

রাজ্জাকের ভাষায়, 'সালাহউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। আসলে কারও ব্যর্থতার জন্য না। ওইখান থেকে সরানো হয়নি কাউকে, আশরাফুলকে অন্তর্ভূক্ত করা হয়েছে। কোচিং প্যানেলে আরও একজনকে যুক্ত করা হলো।'

দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টী সিরিজ খেলতে আগামী ৬ নভেম্বর আয়ারল্যান্ড দল বাংলাদেশে আসবে। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্টটি মাঠে গড়াবে। এরপর ১৯ নভেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। এটির ভেন্যু মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

টেস্ট সিরিজ শেষে আগামী ২৭ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি যথাক্রমে ২৯ নভেম্বরো ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।   

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা